শিল্পকলায় আজ ‘কালচৌতিশা’

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘কালচৌতিশা’। সাধনা প্রযোজিত  নাটকটি রচনা করেছেন শাহমান মৈশান। নির্দেশনা দিয়েছেন রিয়াজ মাহমুদ। শিল্প-নির্দেশনা দিয়েছেন লুবনা মারিয়াম।
 
সন্ত্রস্ত সময়ের ব্যাকরণ হলো এই নাটক। পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় নারী, পুরুষের লিগ্যাল ও স্পিরিচুয়াল সম্পর্কের মানচিত্র বোঝা যায় এর মাধ্যমে। অন্যদিকে সন্ত্রস্ত সময়ের থাবা ব্যক্তির একান্ত ভুবনে কী অভিঘাত সৃষ্টি করে সেটিও উপলব্ধির সুযোগ ঘটিয়ে দেয়া হয়েছে এখানে।
 
ধনবাদী রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে তাড়িত ব্যক্তি ও একগুচ্ছ ব্যক্তির তোলপাড় করা মনোজগতের নিপুন চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে। 
 
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিক রহমান লিয়ন, কাজী তামান্না হক সিগমা, কামরুল ইসলাম মারুফ, নাজমুল হুদা শাকির, তানভীর নাহিদ খান, শাহারুল ইসলাম কাজল, হাফিজুল ইসলাম উজ্জ্বল, আফজাল কবীর, শাকিলা সিমকি, অমিত চৌধুরী, শাম্মি আক্তার প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর