দ্বিতীয়বারের মতো রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন হতে যাচ্ছে বিডি হিপ-হপ ফেস্ট ২০১৬। আয়োজনটি করছেন এ কবির আর গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান রঁন্দেভু প্রাইভেট লিমিটেড।
এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল বেলা ১১টায় গণমাধ্যমের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন হয়। আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এর ইনফিনিটি রুফটপে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে মাঝরাত পর্যন্ত একটানা চলবে এ আয়োজন।
এবারের আয়োজনে দেশের মেধাবী হিপ-হপ শিল্পীরা র্যাপ, বি-বয় ড্যান্স, বিট বক্সিং, হিপ-হপ ফ্যাশন শো, ফায়ার স্পিনিং ইত্যাদি পরিবেশনার মধ্য দিয়ে নিজ নিজ প্রতিভার জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন। এই আয়োজনটির মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
ইত্তেফাক/এমএআর
