থার্টি ফার্স্ট মাতাতে কলকাতায় আসছেন সানি লিওন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১১:৫৫
কলকাতার সানি লিওন ভক্তদের জন্য সুখবর। এতদিন যাকে ছবির পর্দায় দেখে এসেছেন, এখন তাঁকেই দেখতে পাবেন হাতের নাগালে। কারণ আসছে থার্টি ফার্স্ট নাইটে কলকাতায় পারফর্ম করবেন সাবেক পর্ণস্টার, বর্তমানের বলিউড অভিনেত্রী সানি লিওন।
 
সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার বিষয়টি নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার। ​তিনি জানিয়েছেন, নিজের ছবির সব হিট গানের সঙ্গে পারফর্ম করবেন নায়িকা। ইতিমধ্যেই কোন কোন গানে নাচবেন তা ঠিক করে নিয়েছেন।
 
তবে কলকাতার কোথায় সানি পারফর্ম করবেন, তা নিয়ে মুখ খুলতে নারাজ ড্যানিয়েল।
 
তবে ভারতীয় একটি টিকেট বুকিং ওয়েবসাইটে দেখা গেল। সানি লিওন কলকাতার ইকো ট্যুরিজম পার্কে নাচবেন বলে সেখানে আয়োজনের ব্যানারসহ উল্লেখ করা হয়েছে। এমনকী অগ্রীম টিকেটের দাম ও বিস্তারিতও সেখানে তুলে ধরা হয়েছে।
 
উল্লেখ্য, শাহরুখের ‘রইস’এ সানির ‘লায়লা ও লায়লা’ গানটি কয়েক দিনের মধ্যে মুক্তি পাবে।
 
ইত্তেফাক/এমএআর