রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত ‘একাত্তরের নিশান’

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১২:৫৭
চ্যানেল আইতে আগামীকাল ২১ ডিসেম্বর বুধবার থেকে প্রচারিত হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বণে নির্মিত তিন খন্ডের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘একাত্তরের নিশান’।
 
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তাহের শিপন।
 
অভিনয়ে ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সেরা জামান, মুনিরা মিঠু প্রমুখ। প্রচারিত হবে আগামীকাল ২১ ডিসেম্বর বুধবার এবং ২২ ও ২৩ ডিসেম্বর প্রতিদিন রাত ৮টায়।
 
ইত্তেফাক/এমএআর