নাগেশ্বরীতে ভেজাল বিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৩:২১
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভেজাল বিরোধী অভিযানে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
 
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এক্সিউকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ শাদী এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওজনে কম দেয়ায় মাংস ব্যবসায়ী নিজাম উদ্দিন দুই হাজার, অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে রং মেশানোর অপরাধে মুক্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক দেলবর মিয়াকে এক হাজার, খাবারে আয়োডিন বিহীন খোলা লবন ও রং মেশানোর অপরাধে মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রিয়াজুল ইসলামকে এক হাজার, অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে হাইড্রোজ মেশানোর অপরাধে ভাই ভাই হোটেলের মালিক হামিদুল ইসলামকে দুই হাজার, সাবানের প্যাকেটে কোনো তারিখ না থাকায় ও চায়না কয়েলে বিএসটিআই এর ভুয়া লেভেল ব্যবহার করায় স্টেশনারি ব্যবসায়ী ইলিয়াছ আলীকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
 
জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ শাদী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ