রাজৈরে সড়ক দুর্ঘটনায় বিকাশ কর্মী নিহত

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:৪৯

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নাঈম বেপারী (২৫) নামে এক বিকাশ কর্মী  নিহত হয়েছেন। নিহত নাঈম বেপারী মাদারীপুর সদর উপজেলার বাগেরপাড় গ্রামের ইব্রাহিম বেপারীর ছেলে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাবনাতলা নামক স্থানে টেকেরহাটগামী একটি মোটরসাইকেল ও মাদারীপুরগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় মোটরসাইকেল আরোহী নাঈম বেপারী আহত হয়।  গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ পাবনায় বন্ধুকে হত্যার দায়ে স্কুলছাত্রের তের বছরের আটকাদেশ

রাজৈর থানার এস আই জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু