বড়দিনে আসছে নাবিলার ‌‘উপহার-২’

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৩:৫০
গত বছরের বড়দিন উপলক্ষে এনটিভিতে প্রচারিত জনপ্রিয় নাটক ‘উপহার’। নাবিলা ইসলাম অভিনয় করেন নাটকটিতে। জয়ন্ত রোজারিওর পরিচালনায় নির্মিত নাটকটি বেশ প্রশংসা কুড়ায়। এবার আসছে তার সিক্যুয়াল।
 
নতুন এ সিক্যুয়ালটির নাম ‘উপহার-২’। এবারও নাটকটি রচনা করেছেন  আপেল মাহমুদ আর পরিচালনায় জয়ন্ত রোজারিও। নাটকটিতে অভিনয় করছেন নাবিলা। 
 
গত বছর ‘উপহার’এ তিশা অভিনয় করলেও এবার তিনি থাকছেন না। নাবিলার বিপরীতে দেখা যাবে অ্যালেন শুভ্রকে।
 
নাবিলা-অ্যালেন শুভ্র ছাড়াও এখানে আরো দেখা যাবে মুনিরা মিঠু, আল মামুন প্রমুখ। ‘উপহার-২’ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ, চলছে সম্পাদনার কাজ। আসছে বড়দিনে এনটিভিতে নাটকটি দেখা যাবে।
 
ইত্তেফাক/এমএআর