ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বাচ্চু (৩৫) উপজেলার কুলচারা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের ভ্রটাই বাজারে যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাচ্চু ও অপর একজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
