ওস্তাদ আশীষ খাঁ ঢাকায় আসছেন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৫
আসছে ২৩ ডিসেম্বর শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে দু’দিনের শাস্ত্রীয় সংগীত সম্মেলনের পঞ্চম আয়োজন। এখানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ওস্তাদ আশীষ খাঁ।
 
রাজধানীতে দুটি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ শাস্ত্রীয় সংগীত সম্মেলন। এর আয়োজক সংগঠন বিশ্বব্যাপী সংগীত মৈত্রী। প্রথম দিনের আয়োজন ২৩ ডিসেম্বর, শুক্রবার ধানমন্ডিতে ছায়ানট সংগীত বিদ্যায়তন ভবনের মিলনায়তনে সরোদ বাজাবেন ওস্তাদ আশীষ খাঁ।
 
এছাড়াও অনুষ্ঠানে সরোদ পরিবেশন করবেন বাংলাদেশের ওস্তাদ শাহদাত হোসেন খান এবং তবলায় মাতাবেন ওস্তাদ ইউসুফ আলী খান। ‘শেকড়ের সুর : গল্প ও যন্ত্র সংগীতে ওস্তাদ আশীষ খাঁ’ শিরোনামে এ আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬ টায়।
 
২৭ ডিসেম্বর সম্মেলনের দ্বিতীয় দিন। অলিয়ঁস ফ্রঁসেজ অডিটোরিয়ামে তরুণ শিল্পীদের পরিবেশনায় ‘তারুণ্যের উৎসবে শাস্ত্রীয় সংগীত- বিজয়ের ধুন’ শিরোনামের অনুষ্ঠানে ভারত থেকে আগত শিল্পী ও বাংলাদেশের শিল্পীরা পারফর্ম করবেন।
 
ইত্তেফাক/এমএআর