কাশিয়ানীতে ৩০ ভরি স্বর্ণসহ গ্রেফতার ১

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৫:০৩
৩০ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারীকে পুলিশ গ্রেফতার করেছে।  গ্রেফতার রঘুনাথ বিশ্বাস (৩৫) ফরিদপুর জেলার আলফাডাংগা উপজেলা সদরের মালো পাড়ার বাসিন্দা।
 
সোমবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্যাসপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে স্বর্ণের তিনটি বারসহ তাকে গ্রেফতার করা হয়।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ