নরসিংদীর শিবপুর মডেল থানার পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির নিচের দুই পাশের ইটের দেওয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কোন এক সময় ঘটনাটি ঘটে।
আজ মঙ্গলবার সকালে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন তার অফিসে ভিতরে যাবার সময় দেখতে পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির নিচের দুই পাশের সিরামিক ইটের দেওয়াল ভেঙ্গে পড়ে আছে।
এরপর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার, শিবপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দুজ্জাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশীদ খান ও আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল ঘটনাস্থলে ছুটে যান। IMG0
এ ব্যাপারে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের ও জিডি করেন।
ইত্তেফাক/এমআই
