ইয়েমেনে সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৩
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ নগরীর উপকণ্ঠে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। মঙ্গলবার সামরিক সূত্র জানায়, সংঘর্ষে কমপক্ষে ১৪ বিদ্রোহী ও আট সৈন্য নিহত হয়।
 
তায়েজের উত্তরে সোমবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পর মঙ্গলবার তুলনামূলকভাবে নগরীর পরিস্থিতি শান্ত ছিল। জাতিসংঘ জানায়, ইয়েমেনে ২০ মাস ধরে চলা সংঘাতে ৭ হাজারের বেশী লোক নিহত এবং প্রায় ৩৭ হাজার লোক আহত হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ