গাংনীতে অবৈধভাবে গড়ে উঠছে ব্যারেল চিমনীর ইটভাটা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৫০
ভ্যাট অফিস ও মেহেরপুর জেলা প্রশাসনের খতিয়ানে ব্যারেল চিমনীর ইটভাটার কোন অস্তিত্ব না থাকলেও প্রায় অর্ধ শতাধিক পরিবেশ বিধ্বংসী ইটভাটায় পুড়ছে হাজার হাজার টন কাঠ। শুধু ইটভাটায় কাঠ পোড়ানো নয়, আবাদী জমিতে অবৈধভাবে ইট কাটার জন্য কাটা হচ্ছে কৃষি জমির টপসোয়েল। যার কারণে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে।
 
অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন প্রথম দিকে লোক দেখানো মাত্র দুই-একটি অভিযান চালিয়ে দুই-এক হাজার টাকা জরিমানা করে হাতে গোনা দুইটি ইটভাটা গুড়িয়ে দিলেও আবারো পরের দিন পুনরায় শুরু করেছে ওই দুটি ইটভাটা। তবে ভ্যাট অফিসের মতে জেলায় কোন অবৈধ টিনের চিমনীর ইটভাটার অস্তিত্ব নেই।
 
ইত্তেফাক/এসএস