খাগড়াছড়ির গুইমারাই শান্তি গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ১১ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে চট্রগ্রাম থেকে খাগড়াছড়িগামী শান্তি বাসটি গুইমারা বুদং পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে বাঁশঝাড়ে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে আবদুলগনি (৫৪) নামে একজনকে গুরুতর অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এমআই
