ছুরিকাঘাতে আহত উইম্বলডন জয়ী তারকা কেভিতোভা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৯:০১
দুইবারের উম্বলডনজয়ী টেনিস তারকা পেত্রা কেভিতোভা ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার তার বাড়িতেই তার উপর ছুরি দিয়ে হামলা চালায় এক দুর্বৃত্ত।
 
তার মুখপাত্র কারেল তেজকাল বলেন, কেভিতোভা বাম হাতে আঘাত পেয়েছেন এবং তার চিকিৎসা চলছে। চেক শহর প্রোস্তোতে এই ঘটনা ঘটে বলে জানান তিনি। তবে হামলা আশঙ্কাজনক নয়।
 
সামনের মাসে হফম্যান কাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এই টেনিস তারকা। পায়ের ইনজুরির কারণে তিনি নাম প্রত্যাহার করেন। এনডিটিভি
 
ইত্তেফাক/এমএইচ