রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ২০:৫৬
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা, বর্বর নির্যাতন ও জাতিগত নিধনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা। মঙ্গলবার নগরীর কোর্ট পয়েন্টে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। 
 
মানববন্ধনে পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়ার সভাপতিত্বে একাত্ম হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে নগরীর সবকটি বিপণী বিতান, মার্কেট সমিতিসহ সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা নিজ নিজ মার্কেটের সামনে ব্যানার নিয়ে বর্বর নির্যাতন ও জাতিগত নিধনের প্রতিবাদে মানববন্ধন করছে।
 
ইত্তেফাক/এসএস