উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের দোহাজারী দেওয়ানহাট বৈলতলী ইউনুচ মার্কেট সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় যানবাহন চলাচলের অনুপযোগী হড়ে পড়েছে। এ সড়কটির বিভিন্নস্থানে কার্পেটিং উঠে খানা-খন্দকের সৃষ্টি হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে সড়কটি দিয়ে চলাচলকারী হাছনদন্ডী, মো:খালী নাসিরকুল, নাজিরহাট ও বৈলতলীর মুন্সীর স্কুল, ইউনুচ মার্কেট এবং বশরতনগর এলাকার হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের অভাবে দেওয়ানহাট বৈলতলী ইউনুচ মার্কেট সড়কটি চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ চার/পাঁচ বছর আগে সড়কটিতে কার্পেটিং করার পর হতে আর কোনো সংস্কারের উদ্যোগ না নেওয়ার কারণে সড়কটি এখন নাজুক হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)উপজেলা প্রকৌশলী অনুপম সেন জানান, সড়কটি সংস্কারের তালিকায় রয়েছে্। আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া গেলে এ সড়কটি সংস্কার করা হবে।
ইত্তেফাক/এএন
