কারিনার কাপূরের ছেলে তৈমুর আলী খান পাতৌদ’র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবং সেটা রীতিমতো ভাইরাল হয়েছে গতকাল মঙ্গলবার রাতেই। তবে ছবিটি আসল কিনা, সে বিষয়ে ভারতীয় মিডিয়া কিংবা সাইফ, কারিনা বা তাদের পরিবারের কেউ নিশ্চিত করেনি।
ছবিতে দেখা যাচ্ছে, কারিনা হাসপাতালে বিছানায় শুয়ে ছেলে তৈমুরকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে তার কপালে চুমু খাচ্ছেন। যেখানে দুটি ছবি সংযুক্ত করে প্রকাশিত করা হয়েছে, এই ছবিটি ছাড়া আর কোন তথ্য পাওয়া যায় নি।
কয়েক সপ্তাহ আগেও একবার কারিনা-সাইফের সন্তানসহ একটি ছবি ভাইরাল হয়েছিল। তখন সাইফ নিজেই বিষয়টির পরিস্কার জবাব দিয়েছিলেন।
অন্যদিকে হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই ছবিটিকে পুরোটাই ভূয়া বলে দাবি করা হয়েছে। তবে বুধবার জুম টিভি প্রকাশ করেছে আরো একটি ছবি। যেখানে কারিনা ও তার ছেলে তৈমুরের মুখের স্পষ্ট চেহারা দেখা যাচ্ছে।
IMG0
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ২০ ডিসেম্বর মুম্বাইয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় পুত্র তৈমুরকে জন্ম দেন। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সন্তান জন্ম দেন কারিনা। তার বাবা অভিনেতা রণধীর কাপূর জানিয়েছেন, আমরা সবাই অনেক বেশি আনন্দিত। মা ও ছেলে দুজনই খুব ভাল আছে। সব কিছু ঠিকঠাক রয়েছে।
সাইফ ও কারিনা তাদের সন্তানের নাম রেখেছেন তৈমুর আলী খান পাতৌদি। কারিনার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক করণ জোহর নাম প্রকাশ করে প্রথম এ তথ্য প্রকাশ করেন।
বলিউডের আলোচিত সাইফ-কারিনা যুগলের সম্পর্ক শুরু ২০০৭ সালে, তবে বহু আলোচনার পর ২০০৯ সালে তা স্বীকার করেন সাইফ। এরপর ২০১২ সালে ধুমধাম আয়োজনে বিয়ে করেন সাইফ-কারিনা। ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/এমএআর
