চ্যানেল আইতে ২১ ডিসেম্বর বুধবার বিকেল ৩:০৫ মিনিটে প্রচারিত হবে লাক্স মাঝ দুপুরের টেলিছবি ‘আমাকে একটি ফুল দাও’।
টেলিফিল্মটি রচনায় মহিউদ্দিন আহমেদ। আর পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। প্রেমের গল্প নিয়েই টেলিফিল্মটির কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে।
বিভিন্ন চরিত্রে এখানে দেখা যাবে নাজিয়া হক অর্ষা, রওনক হাসান, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
ইত্তেফাক/এমএআর
