মাদককে না বলতে বাংলাদেশ-ভারতের সাইকেল র‌্যালী

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২০:২৪

মাদকের বিরুদ্ধে সচেতনাতায় বাংলাদেশ এবং ভারতের ২০ সদস্য বিশিষ্ট একটি দলের সাইকলে র‌্যালী বুধবার রাজবাড়ীতে যাত্রা বিরতি ও পথসভা করেছে। দলটি কোলকাতা থেকে ‘মাদকের বিরুদ্ধে না’ স্লোগানে বিভিন্ন অঞ্চল ভ্রমণ করছে।

দলটি বৃহস্পতিবার সকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে তাদের র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের অঙ্কুর স্কুল এন্ড কলেজে পৌঁছে। সেখানে স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুই দেশের সম্প্রীতি ও মাদক বিরোধী সচেতনতা মূলক সভা করেছে।  

আরো পড়ুন: প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন ও দিকনির্দেশনা দিচ্ছেন: তথ্যমন্ত্রী

জানা গেছে, গত ২৪ মার্চ ভারতের কোলকাতা থেকে দলনেতা মিহির দাসের নেতৃত্বে ভারতের ১৩জন ও বাংলাদেশের ৭ সদস্যের সমন্বয়ে দলটি যাত্রা শুরু করে নড়াইল পৌঁছায়। সেখানে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ শেষে ২৫ মার্চ মাগুড়ার জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে।

ইত্তেফাক/অনি