নিশো-ফারিয়ার বিয়ে নিয়ে ‘একটি তিন মাসের গল্প’

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৪:২১
আগামীকাল দেখা যাবে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ’র নতুন নাটক ‘একটি তিন মাসের গল্প। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, শবনম ফারিয়া, শিল্পী সরকার অপু, আনন্দ খালেদ, আরজে মুশফিক আর ফারহান, সানজিদা প্রমূখ।
 
গল্প লিখেছেন রাজিউল হুদা দীপ্ত আর নাটকটি আসছে বান্নাহ’র ইউসিএফ প্রোডাকশন হাউসের ব্যানারে।
IMG0
নাটকটির গল্পের বিষয়ে ইত্তেফাক অনলাইনকে বান্নাহ বলেন, ‘এটি পুরোপুরি কমেডি ধাঁচের গল্প। একটি বিয়ের আয়োজনকে কেন্দ্র করে গল্পটি সাজানো হয়েছে। যেখানে একটি সেটেল ম্যারেজের আয়োজন করা হয়। কিন্তু ছেলে-মেয়ে এ বিয়েতে রাজি না’।
 
কেন তারা রাজি হয় না, আর এরপরে কী ঘটবে তা দেখা যাবে পুরো নাটকটিতে।
IMG1
বান্নাহ আরো বলেন, ‘এই নাটকটি দেখলে দর্শকরা ঠিকঠাক মতো বিনোদন পাবেন, এটা নিশ্চিত করে বলতে পারি।’
 
কাজটি অনেক ভাল হয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা। নাটকটি প্রচারিত হবে আগামীকাল ২২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টিভির পর্দায়।
ইত্তেফাক/এমএআর