ভারতের মহারাষ্ট্রের গোনদিয়ার একটি হোটেলে আগুন লেগে সাতজন মারা গেছেন। বুধবার সকালে লাগা এই আগুনের ঘটনায় হোটেলের মধ্যে আরো অনেকে আটকা পড়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইকে গাদচিরোলি রেঞ্জের আইজি জানিয়েছেন, গোনদিয়া হোটেলে আগুনের ঘটনায় সাতজন মারা গেছেন।
শহরের ব্যস্ততম বাজারের একটি ঘনবসতিপূর্ণ রাস্তায় বিনদাল পালাজ নামের ঐ হোটেল অবস্থিত। উদ্ধারকারী দল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে।
নিহতররা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য গোনদিয়া শহরে এসেছিলেন। খবর: এনডিটিভি।
ইত্তেফাক/এএসএস
