দিনাজপুর পার্বতীপুর উপজেলায় দুর্বৃত্তদের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত আল মর্তুজা মিলন (৪০)উপজেলার হামিদপুর ইউনিয়নের বাঁশপুকুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
বুধবার সকালে উপজেলাধীন ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের ঘোড়ামারা নামক স্থান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ফুলবাড়ী থেকে বাড়ি ফেরার পথে ঘোড়ামারা নামক স্থানে তাকে দুর্বৃত্তরা মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে পুরোদমে তদন্ত শুরু হবে।
ইত্তেফাক/এএসএমইউ
