নড়াইলের পল্লিতে ককটেল বিস্ফোরণে মাহবুবা আক্তার মৌসুমী (২৭) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। মৌসুমীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলার চরবিলা গ্রামে ঘটনা ঘটে। মৌসুমী একই গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর স্ত্রী।
পুলিশ জানায়, সুমি খানম সকালে রান্না করার জন্য রান্না ঘরে যায়। রান্নার জ্বালানি কাঠ নামানোর সময় একটি ককটেল নিচে পড়ে বিস্ফোরণ ঘটলে তিনি আহত হন।
সদর থানার এসআই রাকিব বলেন, ‘ঘটনাস্থল থেকে ককটেলের আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/এএসএমইউ
