নাটোরের লালপুর উপজেলায় চারটি ভেজাল গুড় কারখানার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওইসব কারখানার বিপুল পরিমাণ ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ পুকুরে ফেলে ধ্বংস করা হয়।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর, বালিতিতা ইসরামপুর ও লালপুর কলোনীতে ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধানে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। পরে ভেজাল গুড় কারখানার সন্ধান পেয়ে প্রতি মালিককে এক লাখ টাকা করে চার লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের বিরুদ্দে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
