বৃহস্পতিবার পর্দা উঠছে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপের

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৬:১৬
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ষ্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টটি। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
 
প্রতিযোগিতায় বাংলাদেশসহ  পাঁচটি দেশ অংশগ্রহণ করছে। দেশগুলো হল-আফগানিস্থান, নেপাল, কিরগিজস্থান, মালদ্বীপ, ও স্বাগতিক বাংলাদেশ। উক্ত প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
 
এ প্রতিযোগিতা উপলক্ষ্যে বুধবার দুপুর ১২টায় মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ষ্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি এ এইচ আসলাম সানী, সহ-সভাপতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ন সম্পাদকদ্বয় এ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল, মো. আজিজুর রহমান সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ইরান হতে আগত বাংলাদেশ জাতীয় ভলিবল দলের আন্তর্জাতিক প্রশিক্ষক আলী পৌর আরোজি উপস্থিত ছিলেন।
 
বৃহস্পতিবার বিকাল ৩টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ষ্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
ইত্তেফাক/এমএইচ