দাঁড়িয়ে থাকা শত শত মানুষের সামনে মুহূর্তের মধ্যে একটি ঘাতক বাস আঃ ছামাদ (৮৫ ) নামে এক বৃদ্ধের প্রাণ কেড়ে নিল। টাঙ্গাইলের ঘাটাইল কলেজ মোড় চত্বরে বিকালে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার উত্তরবঙ্গ ছেড়ে থেকে আসা ময়মনসিংহগামী একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-০১৩৭) বিকাল চারটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল কলেজ মোড় চত্বরে এক বৃদ্ধকে চাপা দেয়।
এসময় তার মাথা থেতলে যায় এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার জামুরিয়া ইউনিয়নের হাতিবর গ্রামে। পুলিশ চালক সহ ঘাতক বাসটি আটক করেছে।
ইত্তেফাক/এমএইচ
