বগুড়া শাজাহানপুর উপজেলায় আড়িয়াবাজার ঈদগাহ মাঠ এলাকায় করতোয়া নদী থেকে অজ্ঞাত যুবকের (২২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শরীরের অঙ্গ প্রতঙ্গ দেখে নিশ্চিত হওয়া গেছে যে ওই যুবক মুসলমান। লাশটি ফুলে ওঠেছে। কয়েকদিন আগে শ্বাসরোধে হত্যা পর ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/এমএইচ
