বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবির হল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের শ্রদ্ধাজ্ঞাপন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৯:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। 
 
গত ১৩ ডিসেম্বর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স কমিটি ঘোষণা করেন।  
 
কমিটি ঘোষণার পর প্রিন্স জানিয়ে ছিলেন, ৫ জানুয়ারির আগে এবং পরে যারা সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিল, দলীয় নীতি আদর্শের প্রতি যাদের আস্থা আছে এবং হলের সাধারণ শিক্ষার্থীদের কাছে যারা জনপ্রিয়, তাদেরই নেতৃত্ব দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/এসএসএ