খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।
২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায় যাতে তাদের পবিত্র ধর্মীয় উৎসব ‘বড়দিন’ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে তা নিশ্চিতকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ডিএমপি বিস্ফোরক দ্রব্যাদি বহন ও ফোটানো নিষিদ্ধ করেছেন।
ইত্তেফাক/ইউবি
