বগুড়ার ধুনট উপজেলা সদর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবানে আধা বেলা প্রতিকী ধর্মঘট কর্মসুচি চলছে। বৃহস্পতিবার সকাল ৬টার থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচি শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত পালিত হবে।
ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা এ তথ্য নিশ্চিত করে জানান, বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমানের বিরুদ্ধে জাতীয় একটি দৈনিকে মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে ধর্মঘট কর্মসুচি আহ্বান করেন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসুচি পালিত হবে। এই কর্মসূচি পালন শেষে সকাল সাড়ে ১১টার দিকে বাজারের মুক্তাঙ্গন মঞ্চে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে
