নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, 'আজ নারায়ণগঞ্জবাসী সকাল থেকেই কোনো অভিযোগ ছাড়া ভোট দিচ্ছেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে।'
বৃহস্পতিবার সকালে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
সিটি নির্বাচনের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি থাকার কথা জানিয়ে মঈনুল হক বলেন, সুষ্ঠুভাবে ভোট আয়োজনে যা যা প্রয়োজন, আইনশৃঙ্খলা বাহিনী তার সবই করবে।
তিনি বলেন, ব্যালট বাক্স রক্ষা করার জন্যে যা যা করা প্রয়োজন; আমরা তাই করব।
মঈনুল হক বলেন, আমরা ১৭৪টি ভোটকেন্দ্রের খোঁজ খবর রাখছি, যেভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিকাল ৪টা পর্যন্ত সেভাবেই চলবে। বাংলাদেশ ও দেশের বাইরের সবাইকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক নজিরবিহীন নির্বাচন উপহার দিব।
ইত্তেফাক/কেকে
