চ্যানেল আইতে ২৩ ডিসেম্বর বিকেল ৩.০৫ মিনিটে প্রথম ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘বায়ান্ন থেকে একাত্তর’।
কাহিনী, সংলাপ, সঙ্গীত রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।
অভিনয়ে অমিত হাসান, নিপুণ, ফেরদৌস, মুনমুন, আবদুল্লাহ সাকি, আবু সাঈদ খান, মোঃ আলী আমজাত, হৃদয় রাজ, নাজমুন নাহার, পিজি মস্তোফা রাকিব, শিশুশিল্পী রোমান, রায়হান, আষাঢ়, তাশিন, মেরাজ, সামির, জহিরুল রাজ্জাক, সিদ্দিক, শাকিল, রুবেল, লিটন প্রমুখ।
ইত্তেফাক/এমএআর
