আগামীকাল ২৩ ডিসেম্বর শুক্রবার দেশব্যাপী মুক্তি পাচ্ছে এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’। ছবিটিতে জুটিবদ্ধ হয়েছেন আইরিন ও আসিফ। আরও অভিনয় করেছেন হাসান ইমাম, আবুল হায়াত, এটিএম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী, শর্মিলী আহমেদসহ অনেকে।
পরিচালনা ও চিত্রনাট্য তৈরির পাশাপাশি এই ছবির গান লিখেছেন অলিক। এর আগে রিয়াজ-পূর্ণিমা জুটিকে নিয়ে এই পরিচালক নির্মাণ করেন ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ নামে দুটি ছবি।
এই ছবির সাফল্যের পর শাকিব খান ও পরী মণিকে নিয়ে তার পরিচালনায় ‘আরো ভালোবাসবো তোমায়’ মুক্তি পায়। সম্প্রতি ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমার জন্য পুরস্কৃত হয়েছেন নির্মাতা এস এ হক অলিক।
নির্মাতা অলিক বলেন, ‘এক পৃথিবী প্রেম’এ শুধু ছেলেমেয়ের প্রেম নয়, মা-বাবার প্রতি সন্তানের প্রেম এবং সমাজের প্রতি মানুষের প্রেম দেখানো হয়েছে। যে কারণে আমি পিতা-মাতাকে বলব আপনি আপনার সন্তানকে নিয়ে হলে আসুন, ছবিটি দেখুন।
ইত্তেফাক/এমএআর
