নাটক নিয়ে ব্যস্ত আছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। পাশাপাশি বিজ্ঞাপন করেন তিনি। তবে অনেকদিন কোনো বিজ্ঞাপনে দেখা যাচ্ছে না তাকে। সেই বিরতি ভাঙলেন ১ বছর পর। এবার একটি প্রতিষ্ঠানের মাইক্রো ওভেনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।
উর্মিলা বলেন, ‘নতুন বিজ্ঞাপনটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার কাছে একেবারেই নতুন মনে হয়েছে। অনেক কষ্ট করে কাজটি করেছি। আমি তাই খুবই আশাবাদী কাজটি নিয়ে।’
এদিকে ৫টি ধারাবাহিক নাটকে কাজ করছেন উর্মিলা। ধারাবাহিকগুলো হচ্ছে সৈয়দ শাকিলের ‘সোনার শেকল’, নজরুল ইসলাম রাজুর ‘সানফ্লাওয়ার’, এজাজ মুন্নার ‘আস্থা’ ও ‘বেটার হাফ’ এবং সাখাওয়াতের ‘মেঘে ঢাকা শহর’।
প্রতিটি নাটকেই তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন। ‘সানফ্লাওয়ার’ ও ‘আস্থা’ ধারাবাহিক নিয়মিত এনটিভিতে প্রচার হচ্ছে।
ইত্তেফাক/এমএআর
