চলতি বছরের শুরুতে দীপিকার সময়টা ছিল বেশ সাদামাটা। তেমন কোনো কাজ ছিল না হাতে। নতুন ছবির গল্প বলতে ছিল হলিউডের ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন ছবি। আর এটি দিয়েই গণমাধ্যম ও তার ভক্তদের আকর্ষণের মূলে ছিলেন তিনি।
এরপর বছরের মাঝামাঝি সময়ে ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময় পার করেছেন তিনি। আর সম্প্রতি বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের তালিকার প্রথমস্থানটি দখল করে নেন দীপিকা। তার নতুন ছবি ‘পদ্মাবতী’র জন্য প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
এর আগে তার পারিশ্রমিক ছিল ১৩ কোটি টাকা। এই তালিকার ঠিক নিচেই আছে প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়াতের নাম। তবে আগামীবছর এই তালিকার প্রথমে প্রিয়াঙ্কা আসতে পারেন বলেন ধারণা করছেন অনেকে।
দীপিকা তার পারিশ্রমিকের বিষয়ে বলেন, ‘পারিশ্রমিক নিয়ে আমি কখনো কথা বলিনি। এবারো বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে চাই না। কারণ পারিশ্রমিক একজন অভিনেতার মাপকাঠি নয়।’
ইত্তেফাক/এমএআর
