হাজীগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৩
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের দুস্থ, অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার শীতার্থদের হাতে কম্বল তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন। পৌরসভার নিজস্ব অর্থায়নে (রাজস্ব তহবিলের আওতায়) প্রথম ধাপে প্রায় এক হাজার দুই শ কম্বল দুস্থ ও অসহায় পৌরবাসীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।
 
কম্বল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, শীতার্থ অসহায় ও দুস্থদের মাঝে পৌরসভার সম্পূণ নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে প্রায় ১২ শ কম্বল বিতরণ করা হবে। ধারাবাহিকভাবে সবাইকে কম্বল দেয়া হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বকর সিদ্দিক ও সংরক্ষিত নারী কাউন্সিলর-২ (৪, ৫, ৬ নং ওয়ার্ড) শাহিদা বেগম, পৌর নিন্মমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. আব্দুল লতিফ। এ সময় স্থানীয় গণ্যমান্য ও কম্বলপ্রাপ্ত প্রায় চার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ