বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। সাপ্তাহিকভাবে প্রতি শুক্রবার রাত ১১টায় শুরু হয় সরাসরি সম্প্রচারিত এ সঙ্গীতায়োজন।
এ অনুষ্ঠানে সাধারণত জনপ্রিয় এবং প্রথিতযশা শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন।
সময় কাটুক গানে গানের এবারের পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী তিমির নন্দী ও স্বরন।
প্রযোজনায় আসিফ রহমান ও আলমগীর রাসেল। উপস্থাপনায় নাবিলা ইসলাম । অনুষ্ঠানটি উপভোগ করতে চোখ রাখতে হবে শুক্রবার রাত ১১টায় বৈশাখীর পর্দায়।
ইত্তেফাক/এমএআর
