সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে বাই-সাইকেলে করে মো. ওজিয়ার রহমান (৫৫) উপজেলা সদর থেকে তার নিজ গ্রাম সলিমপুরের দিকে যাচ্ছিলেন। রায়টা গ্রামে তার বাইসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইইউ
