- ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সেলিনা হায়াৎ আইভী
- কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয় নাসিক নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। এখন ভোটগ্রহণ শেষ। গণনা শুরু।
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। ভোটগ্রহণ শেষে বিকালে এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবেই হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান বৃহস্পতিবার এ কথা বলেছেন।
- নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত। সকাল থেকে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে নৌকার বিজয় হবে। বিজয় হবে জনতার।'
- `নৌকা স্বাধীনতা ও নিরীহ মানুষের শক্তি। আমার বিশ্বাস নৌকার পক্ষে বিজয় আসবে।`, ভোট দান শেষে শামীম ওসমান।
- দুপুর আড়াইটার দিকে শহরের ১২ নম্বর ওয়ার্ডের বার একাডেমি কেন্দ্রে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
- নানা অযুহাতে নারী ভোটারদের অসহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আইভি।
- ভোটের শুরু থেকে ফলাফল দেওয়ার আগ পর্যন্ত পোলিং এজেন্টদের মাঠে থাকার আহ্বান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সকালে সংবাদ সম্মেলনে একথা জানান।
- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, 'আজ নারায়ণগঞ্জ বাসী সকাল থেকেই কোন অভিযোগ ছাড়া ভোট দিচ্ছেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে।' বৃহস্পতিবার সকালে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট গ্রহণ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
- বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ যে রায় দিবে সে রায়ই মেনে নেবো।' তিনি আরো বলেন, আমি চাই নির্বাচন অবাধ হোক। মানুষ এসে ভোট দিক। প্রশাসনও নিরপেক্ষ হোক যাতে, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। এখন পর্যন্ত কোন খারাপ খবর আসেনি।
- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের অর্ধেক বেলায় ৩০ শতাংশ ভোট বাক্সে পড়ার তথ্য দিয়ে ইসি কর্মকর্তারা বলেছেন, দিন শেষে ভোটের হার ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন। পৌনে পাঁচ লাখ ভোটারের এ সিটির ১৭৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে।
- লক্ষ্মী নারায়ণ কটন মিলস স্কুলের ভোটকেন্দ্রে প্রবেশের সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
- পৌনে ১ টার দিকে নারায়ণগঞ্জ ১২ নম্বর ওয়ার্ডের বার একাডেমি কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ
- নারায়ণগঞ্জের গোদনাইল ৬ নাম্বার ওয়ার্ডের সাফুরা খাতুন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের কোনো এজেন্ট নেই, প্রিজাইডিং অফিসার আব্দুস সালাম।
- বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের বন্দর শিশু নিকেতন ভোট কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জয় শতভাগ নিশ্চিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
(আপডেট পেতে রিফ্রেশ করুন)
ইত্তেফাক/এমআই
