নাটোরের গুরুদাসপুরে রুবেল আহম্মেদ (২৪) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা আঞ্জুয়ারা বেগম। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার উদবাড়িয়া গ্রাম থেকে ওই মাদকাসক্তকে গ্রেফতার করা হয়।
ওই দিন বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াছমিন আক্তার এর ভ্রাম্যমাণ আদালতে রুবেলকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গুরুদাসপুর থানার এস আই সুব্রত কুমার মাহাতো জানান, বৃহস্পতিবার সকালে মাদকাসক্ত রুবেলের মা আঞ্জুয়ারা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার ছেলের নামে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই মাদকাসক্ত রুবেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
অভিযোগকারী আঞ্জুয়ারা বেগমের অভিযোগ মতে, রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মাদকাসক্ত অবস্থা প্রায়ই বাড়িঘর ভাংচুর করতো। তাই বাধ্য হয়ে তিনি তার ছেলেকে পুলিশে ধরিয়ে দেন।
ইত্তেফাক/এসএসএ
