জয়পুরহাটের কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে বদলি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় তাকে জয়পুরহাট পুলিশ লাইন্সে তাৎক্ষণিক (স্ট্যান্ড রিলিজ) করেন জেলার পুলিশ সুপার মোঃ রশিদুল হাসান। রাতে এ সংক্রান্ত একটি আদেশ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে পৌছায়।
এ বিষয়ে কালাই থানার ওসি তদন্ত বিশ্বজিৎ বর্মণ বলেন, 'প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে।'
ইত্তেফাক/এসএস
