মার্কিন দূতাবাস ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি বন্ধ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৮:০৭
খ্রিস্টধর্মাবলম্বীদের বড়দিন এবং ইংরেজি বছরের প্রথম দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মার্কিন দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকায় অবস্থিত দূতাবাস থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন ও আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ সকল আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। প্রসঙ্গত বড়দিন এবং ইংরেজি নববর্ষের প্রথম দিন আমেরিকায় সরকারি ছুটির দিন।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- শুধুমাত্র আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারবেন।
 
ইত্তেফাক/এসএস