প্রথম ইনিংসে ৩৯ রান ও ৩ উইকেট নেয়ার পর জাতীয় ক্রিকেট লীগে ঢাকা মেট্রোর হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রান করেন তিনি। বল হাতেও ছিলেন উইকেট শূন্য।
ফলে ঢাকা বিভাগের কাছে ৫ উইকেটে হেরেছে আশরাফুলের ঢাকা মেট্রো। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। এরপর ১৮৭ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। ফলে ২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১২৫ রানেই গুটিয়ে যায় ঢাকা মেট্রো। এতে ম্যাচ জয়ের জন্য ১০৫ রানের টার্গেট পায় ঢাকা বিভাগ। সেই টার্গেট ৫ উইকেট হারিয়ে স্পর্শ করে তিনদিনেই ম্যাচ জিতে নিয়েছে ঢাকা বিভাগ।
ইত্তেফাক/এসএসএ
