আবুল কাসেম খান ২০১৭ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। কামরুল ইসলাম এফসিএ উর্ধ্বতন সহ-সভাপতি ও হোসেন এ সিকদার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার নবনির্বাচিত সভাপতি, উর্ধ্বতন সহ-সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য পরিচালকবৃন্দ ডিসিসিআই ৫৫তম বার্ষিক সাধারণ সভায় তাদের দায়িত্ব গ্রহণ করেন।
ঢাকা চেম্বারের ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের নবনির্বাচিত পরিচালকবৃন্দ হলেন , কে এম এন মঞ্জুরুল হক, খন্দকার রাশেদুল আহসান, ইঞ্জিঃ আকবর হাকিম এবং ইমরান আহমেদ।
ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি এ কে খান টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন, যেটি টেলিকম খাতের অন্যান্য ব্যবসার সাথেও সম্পৃক্ত। এছাড়াও তিনি একেপেন লিমিটেড,এ কে খান সিকিউরিটিজ লিমিটেড এবং এক্সিকম লিমিটেডের (একেনেট) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।-বাসস।
ইত্তেফাক/এমআর
