বেড়ায় বাসচাপায় একজনের মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২১:০৭
পাবনার বেড়ায় বাসচাপায় মোছেন মোল্লা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার আমিনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
 
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা জানান, আমিনপুর নতুনবাজার গ্রামের ওমর আলী মোল্লার ছেলে মোছেন মোল্লা (৪০) বিকেল ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলেন। পথে আমিনপুর নামক স্থানে পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি