সায়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড বাজারে নিয়ে এসেছে উন্নত মানের ইনসি সিমেন্ট।
রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক জমকালো আয়োজনের মাধ্যমে স্বনামধন্য ব্র্যান্ড ইনসি সিমেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও সায়াম সিটি সিমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড-এর সিইও সিভা মাহাসানদানা; ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং সেলস মন্ত্রী নিতিকুল; সায়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড বাংলাদেশের সিইও পিএন আইয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
ইনসি সিমেন্ট, থাইল্যান্ডের একটি সুপরিচিত সিমেন্ট ব্র্যান্ড যার রয়েছে উন্নত মানের ক্যাপ্টিভ ক্লিংকার। ৪৭ বছরের অভিজ্ঞ এই কোম্পানিটি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছে যেমন- পার্লামেন্ট হাউজ অব থাইল্যান্ড, রিং রোড এক্সপ্রেসয়ে, আন্তর্জাতিক ও দেশীয় বিমানবন্দর, বিলাসবহুল হোটেল, রিসোর্টসমূহ এবং শপিং মল। সায়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড থাইল্যান্ডের সায়াম সিটি পাবলিক কোম্পানি লিমিটেড-এর আওতাধীন রয়েছে, যেটি ইনসি সিমেন্ট এর মাধ্যমে নতুন আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে সিমেন্ট এবং নির্মাণ প্রযুক্তি খাতে 'স্থায়িত্ব', 'কর্মদক্ষতা' এবং 'অগ্রগতি' আনতে বাংলাদেশের মাটিকে স্পর্শ করতে চায়।
ইত্তেফাক/এসএস
