মসুলে পৃথক তিন বোমা হামলায় নিহত ২৩

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১২:৪০
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে পৃথক তিন গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
 
মসুলে ইরাকি বাহিনীর পুনর্দখল করা অংশেই আইএস এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
 
আইএসের দাবি, তাদের তিনজন সদস্য নিজেদের উড়িয়ে দিয়ে অন্তত ২০ জনকে হত্যা ও বেশ কিছু সামরিক যান ধ্বংস করেছে।
 
ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, কুকজালির একটি বাজারের সামনে বৃহস্পতিবার তিনটি গাড়িবোমার বিস্ফোরিত হলে ১৫ বেসামরিকসহ ২৩ জন নিহত হয়।
 
ইত্তেফাক/এএম