গাংনীতে হাত বোমা উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১২:৫৮
 
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রাম থেকে একটি তাজা হাত বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
 
আজ শুক্রবার সকাল ১০ টার সময় গাংনী থানা পুলিশ ষোলটাকা গ্রামের চৌকিদার ভরত কুমারের বাড়ির পাশে পুকুর পাড় থেকে লালটেপ মোড়ানো বোমাটি উদ্ধার করে।
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, লালটেপ মোড়ানো হাত বোমাটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে। বোমাটি উদ্ধার করে বালি ভর্তি বালতিতে রেখে গাংনী থানায় নেয়া হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে