ভোলায় ৯২০ পিস ইয়াবাসহ মশিউর (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভোলা ডিবি পুলিশের ওসি আক্তারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল লঞ্চঘাটে অভিযানে নামে। এ সময় উপকূল-২ লাঞ্চের যাত্রী মশিউরকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মশিউর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
